উত্তরদিনাজপুর

অঞ্জাত কারনে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার, বিনা প্রতিদন্ধীতায় জেলা পরিষদের ৮ নম্বর আসনে জয়ী তৃণমূল

বিনা প্রতিদন্ধীতায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৮ নম্বর আসনে জয়ী হল তৃণমূল। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই কোন অঞ্জাত কারনে কংগ্রেস, সিপিএম এবং বিজেপির প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। যার কারনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃনমূল প্রার্থী গোলাম রসুল জয়ী হয়েছেন। বিনা প্রতিদন্দিতায় জয়ের পরে গোয়ালপোখরের লোধন এলাকায় শনিবার একটি বিজয় মিছিল বের করে তৃনমূল কর্মী সমর্থকরা।

        বিরোধী শুন্য আসনে জয়ী হওয়া গোলাম রসুল বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই বিরোধী প্রার্থীরা এই কেন্দ্র থেকে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। এই জয় মা মাটি মানুষের জয়। তার দাদা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী যেভাবে এলাকার উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যেই বিরোধীরা নিজেদের প্রার্থীপদ প্রত্যাহার করেছেন বলে তিনি দাবী করেন।